ইংরেজি, গণিত ও বিজ্ঞানের ভিত্তি মজবুত করার আধুনিক ব্যাচ ও হোম টিউশন। ময়মনসিংহে ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীদের সৃজনশীল পদ্ধতিতে বিষয়গুলো আয়ত্ত করতে সাহায্য করছি গত ৫ বছরেরও বেশি সময় ধরে। মুখস্থ বিদ্যার দিন শেষ, লজিক্যাল লার্নিং শুরু হোক আজই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমি মোঃ সোলায়মান হোসেন আলম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ মাস্টার্স (ফার্স্ট ক্লাস) এবং ৫ বছরের বেশি অভিজ্ঞ প্রফেশনাল ব্যাচ ও হোম টিউটর।
একজন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের টিউটর হওয়ায় আমি শিক্ষার্থীদের শুধু গণিত ও ইংরেজি ই নয়, বরং পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং সাধারণ বিজ্ঞানের কঠিন বিষয়গুলো বাস্তব উদাহরণ ও গল্পের মাধ্যমে বুঝিয়ে দিই।
আমার লক্ষ্য হলো শিক্ষার্থী যেন না বুঝে মুখস্থ না করে, বরং লজিক দিয়ে শিখতে পারে। সেই সাথে তারা ইংরেজি, গণিত ও বিজ্ঞানকে ভয় না পেয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে।
গল্প ও ভিজ্যুয়াল মেথডে ব্যাখ্যা—যাতে দুর্বল ছাত্রও দ্রুত বোঝে এবং মেধাবীরা আরও দক্ষ হয়।
ছাত্রের দূর্বলতার জায়গাগুলো খুঁজে বের করে তার উপযোগী বিশেষ টেকনিক ও গাইডলাইন দেওয়া হয়।
৫+ বছরের অভিজ্ঞতা ও ৯৫% জিপিএ–৫ সাফল্যের হার নিয়ে ২০০+ শিক্ষার্থীর মেধা ও আত্মবিশ্বাস বিকাশের একটি নির্ভরযোগ্য নাম।
৬ষ্ঠ–১০ম শ্রেণির প্রতিটি সাবজেক্টের (English, Math, Higher Math, Physics, Chemistry, Biology, Science) জন্য আলাদা ও কার্যকর সিলেবাস।
আপনার সন্তান কেন দুর্বল তা বুঝতে একটি ফ্রি লার্নিং স্টাইল চেক সেশন ও গাইডলাইন রিপোর্ট।
আমার বিশ্বাস— “সঠিক শিক্ষক + আধুনিক গাইডলাইন = যে কেউ ইংরেজি, গণিত ও বিজ্ঞানে সেরা হতে পারে।”
শুধু ভালো রেজাল্ট নয়—আমি চেষ্টা করি যেন প্রতিটি শিক্ষার্থী ইংরেজি, গণিত ও বিজ্ঞানকে উপভোগ করে। শিক্ষার্থী যখন বলতে পারে— “স্যার এখন বিষয়টি পানির মতো সহজ লাগছে”—ঠিক তখনই শিক্ষক হিসেবে আমার সার্থকতা।
নিচের প্রশ্নগুলোতে ক্লিক করুন এবং দেখুন—আমি কীভাবে গল্পের মাধ্যমে কঠিন অংক সমাধান করি।
অধ্যায়ভিত্তিক গনিতের টেকনিক একসাথে চান?
স্পেশাল শিটটি ডাউনলোড করুন১৫-মিনিটের স্মার্ট মূল্যায়নে জানুন আপনার সন্তানের গণিতের বর্তমান অবস্থা এবং তার জন্য সঠিক টিউশন প্ল্যান।
শুধুমাত্র পরীক্ষালব্ধ ফলাফল নয়, গণিতের ভিত মজবুত করাই আমার প্রধান লক্ষ্য।
SSC ২০২৫: **Golden A+**
সুশৃঙ্খল রুটিন এবং বোর্ড স্ট্যান্ডার্ড গাইডলাইন মেনে সকল বিষয়ে জিপিএ ৫.০০ (গোল্ডেন) অর্জন।
SSC ২০২৫: **Fail to A+**
অকৃতকার্য হওয়ার ভীতি কাটিয়ে মাত্র ১.৫ বছরের সঠিক টিউশনে বোর্ড পরীক্ষায় অবিশ্বাস্য A+ জয়।
Class 10: **Class Topper (Top 1)**
সৃজনশীল পদ্ধতিতে বিষয়গুলো আয়ত্ত করে স্কুলের বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান লাভ।
Class 9: **Fail to Top 10**
দুর্বল বেসিক কাটিয়ে উঠে মাত্র ৬ মাসের মাথায় পেছনের সারি থেকে ক্লাসের সেরা ১০ জনে জায়গা করে নেওয়া।
SSC ২০২৪: **A to Golden A+**
সাধারণ ফলাফল থেকে বিশেষ এক্সাম স্ট্র্যাটেজি শিখে বোর্ড পরীক্ষায় সব বিষয়ে গোল্ডেন জয়।
Class 8: **Top 3 Consistent**
সারা বছর ধারাবাহিক প্রগ্রেস ট্র্যাক করার মাধ্যমে স্কুলের ফাইনাল পরীক্ষায় সেরা ৩-এ অবস্থান নিশ্চিত।
SSC ২০২৪: **A+**
ভীতি কাটিয়ে বেসিক শক্ত করার মাধ্যমে সায়েন্সের সকল বিষয়ে সর্বোচ্চ গ্রেড নিয়ে A+ অর্জন।
Class 7: **C to Top 10**
গল্পের ছলে পড়া ও নিয়মিত মূল্যায়নের মাধ্যমে গ্রেড পয়েন্ট বাড়িয়ে ক্লাসের টপ লিডারবোর্ডে উঠে আসা।
SSC ২০২৩: **A+**
কঠিন বিষয়গুলোতে আত্মবিশ্বাস বাড়িয়ে বোর্ড পরীক্ষার চ্যালেঞ্জ মোকাবিলা করে জিপিএ ৫ অর্জন।
Class 9: **Class Topper**
সৃজনশীল প্রশ্ন সমাধানের বিশেষ টেকনিক শিখে ক্লাসে মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার।
SSC ২০২৪: **B to A+**
বি গ্রেড থেকে শুরু করে মাত্র এক বছরের কঠোর পরিশ্রমে বোর্ড পরীক্ষায় চমৎকার এ প্লাস জয়।
SSC ২০২২: **90+ Average Score**
সকল প্রধান বিষয়ে ৯০-এর বেশি নম্বর নিশ্চিত করে নজরকাড়া সাফল্য অর্জন।
Class 8: **Top 3 Placement**
নিয়মিত অনুশীলন ও মক টেস্টের মাধ্যমে ক্লাসের সাধারণ র্যাঙ্ক থেকে সেরা ৩-এ উঠে আসা।
Class 7: **Consistent Topper**
সারা বছর সেরা ফলাফল বজায় রেখে বার্ষিক পরীক্ষায় ৮৯% নম্বর পেয়ে মেধা তালিকায় জয়।
SSC ২০২৪: **A+**
শেষ মুহূর্তের বিশেষ প্রস্তুতি ও রিভিশন ক্লাসের মাধ্যমে এ প্লাস নিশ্চিত করা।
Class 6: **90% Overall Marks**
স্কুল জীবনের শুরুতেই সকল বিষয়ে ৯০% নম্বর পেয়ে পরিবারের মুখে হাসি ফোটানো।
Class 9: **GPA 5.00**
গভীর মনোযোগ ও প্রফেশনাল টিউশনের মাধ্যমে বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ গ্রেড অর্জন।
Class 10: **100% Monthly Test Success**
টানা ৩ মাস মাসিক মূল্যায়ন পরীক্ষায় শতভাগ নম্বর পেয়ে ক্লাসে বিস্ময় সৃষ্টি করা।
Class 8: **Best Performance Award**
স্কুলের একাডেমিক পারফরম্যান্সের ভিত্তিতে বছরের সেরা শিক্ষার্থীর স্বীকৃতি লাভ।
SSC ২০২৪: **Batch Topper**
আমার টিউশন ব্যাচে সর্বোচ্চ নম্বর পেয়ে বোর্ড পরীক্ষায় এ প্লাস অর্জনকারী মেধাবী মুখ।
"আমার ছেলে ক্লাস ৯-এ পড়ার সময় গণিতকে যমের মতো ভয় পেত। আলম স্যারের কাছে ৩ মাস পড়ার পর এখন সে নিজেই অঙ্ক করতে বসে। স্যার শুধু অংক করান না, বরং কেন হচ্ছে সেটা খুব সুন্দর করে বুঝিয়ে দেন। ইংরেজি এবং বিজ্ঞানেও সে অনেক উন্নতি করেছিলো। আমার ছেলে এস এস সি ২০২৫ এ A+ পেয়েছে। আমি একজন অভিভাবক হিসেবে স্যারের পড়ানোর স্টাইলে খুবই সন্তুষ্ট।"
"অনলাইনে অনেক টিউটর খুঁজেছি কিন্তু মনের মতো কাউকে পাইনি। অবশেষে আলম স্যারের সন্ধান পেলাম এবং তিনি সত্যিই অসাধারণ পড়ান। তিনি বাস্তব উদাহরণের মাধ্যমে কঠিন বিষয়গুলো পানির মতো সহজ করে দেন। আমার মেয়ে এখন ইংরেজি, গণিত ও বিজ্ঞানের বিষয়গুলো উপভোগ করতে শুরু করেছে।"
"আমার মেয়ে সামিয়ার গণিতের ভিত্তি একদম দুর্বল ছিল, ছোটখাটো যোগ-বিয়োগেও ভুল করত। স্যার খুব ধৈর্য ধরে তাকে বেসিক থেকে শিখিয়েছেন, এখন সে ক্লাসে অনেক ভালো নম্বর পাচ্ছে। আগের তুলনায় ইংরেজি, বিজ্ঞান গুলোতে এখন সে ভালো করছে। তবে স্যার বাড়ির কাজের ব্যাপারে খুব কড়া, যেটা আমার কাছে ভালো লেগেছে। বাচ্চার উন্নতির জন্য এমন শিক্ষকই দরকার।"
"স্যারের কাছে আমার দুই ছেলে পড়ে। বড় ছেলে এবার এস.এস.সি তে এ প্লাস পেয়েছে, অথচ আগে সে অর্ধেক নাম্বার পেতেই হিমশিম খেত। স্যার খুব ফ্রেন্ডলি হওয়ায় বাচ্চারা তাকে ভয় পায় না, বরং মন খুলে প্রশ্ন করতে পারে। ছোট ছেলেও অষ্টম শ্রেনিতে ক্লাস পরিক্ষাগুলোতে ভালো করতেছে। আমি সবাইকে স্যারের কাছে পড়ার পরামর্শ দেব।"
"আমার ছোট ভাই একটু চঞ্চল, পড়ার টেবিলে বসতেই চাইত না। স্যার তাকে খুব কৌশলে গল্পের মাধ্যমে শেখান, এখন সে পড়ার জন্য আগ্রহ দেখায়। স্যারের ধৈর্যশক্তি দেখে আমি মুগ্ধ, তিনি কখনোই বিরক্ত হন না। আমি বলবো তিনি সেরা শিক্ষক।"
অন্য অভিভাবকরা যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, সেজন্য আপনার অভিজ্ঞতা শেয়ার করুন।
আমি শিক্ষার্থীদের মেধা বিশ্লেষণ এবং লক্ষ্যের ওপর ভিত্তি করে ৩টি বিশেষ 'পার্সোনালাইজড প্রিমিয়াম কেয়ার' এবং ১টি 'কোলাবোরেটিভ স্মার্ট ব্যাচ' প্রোগ্রাম ডিজাইন করেছি।
জটিল বিষয় বুঝতে হাই-কোয়ালিটি ভিজ্যুয়াল ও অ্যানিমেশন ব্যবহার।
মুখস্থ নয়, বরং বিজ্ঞানের জটিল বিষয়গুলো গল্পের ছলে সহজে শেখা।
প্রতিটি ক্লাসের মূল্যায়ন ও প্রগ্রেস রিপোর্ট সরাসরি অভিভাবককে প্রদান।
মাত্র ১০-২০ সেকেন্ডে MCQ সমাধানের এক্সক্লুসিভ 'ম্যাজিক' ট্রিকস।
"গ্রুপ হলেও একই শিক্ষক, একই সিলেবাস ও একই এক্সাম-ফোকাসড স্ট্যান্ডার্ড অনুসরণ করা হয়।"
সেরা হোম টিউশন যাচাই করতে আজই বুক করুন একটি
ফ্রি মেথডোলজি ও স্ট্র্যাটেজি সেশন
ময়মনসিংহে ইংরেজি, গণিত ও বিজ্ঞানের কঠিন বিষয়গুলো গল্পের ছলে ও ভিজ্যুয়াল মেথডে আয়ত্ত করার প্রফেশনাল গাইডলাইন।
ময়মনসিংহে ইংরেজি গ্রামারের ভিত্তি মজবুত করা এবং রাইটিং স্কিলে আত্মবিশ্বাস বাড়ানোর বিশেষ মেন্টরশিপ। SSC সিলেবাসের প্রতিটি টপিক এবং গ্রামার রুলস বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়।
গণিত ভীতি দূর করতে আমরা ব্যবহার করি বিশেষ ভিজ্যুয়াল মেথড। ৬ষ্ঠ-১০ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অধ্যায়ভিত্তিক সৃজনশীল সমাধান এবং MCQ দ্রুত করার শর্টকাট টেকনিক শেখানো হয়।
জটিল জ্যামিতি ও ত্রিকোণমিতির ধারণাগুলো লজিক দিয়ে সহজ করা হয়। SSC পরীক্ষার্থীদের জন্য বিশেষ বোর্ড প্রশ্ন বিশ্লেষণ এবং ১০০ তে ১০০ পাওয়ার উপযোগী প্রস্তুতি নিশ্চিত করি।
কঠিন সূত্রগুলো মুখস্থ না করে সেগুলোকে বাস্তব জীবনের সাথে মিলিয়ে অনুভব করতে শিখুন। এম.এসসি ইন সিএসই সম্পন্ন টিউটরের নির্দেশনায় গাণিতিক সমস্যার সহজ সমাধান প্রদান করা হয়।
জটিল বিক্রিয়া এবং পর্যায় সারণী মনে রাখার বিশেষ টিপস ও ট্রিক্স। প্রতিটি অধ্যায়ের চিত্রসহ বর্ণনা এবং সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার সঠিক গাইডলাইন দেওয়া হয়।
ডায়াগ্রাম এবং মজাদার গল্পের মাধ্যমে জটিল বায়োলজিক্যাল প্রসেসগুলো আয়ত্ত করার পদ্ধতি। প্রতিটি অঙ্গসংস্থান এমনভাবে ব্যাখ্যা করা হয় যেন শিক্ষার্থীরা দীর্ঘসময় মনে রাখতে পারে।
৬ষ্ঠ-৮ম শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি গভীর আগ্রহ তৈরি করতে প্রতিটি অধ্যায়ের প্র্যাকটিক্যাল আলোচনা। শিক্ষার্থীদের ভবিষ্যৎ সায়েন্স গ্রুপের জন্য মানসিকভাবে প্রস্তুত করা হয়।
ময়মনসিংহ শহরের যেসকল এলাকায় আমি সরাসরি শিক্ষার্থীর বাসায় গিয়ে হোম সার্ভিস দিয়ে থাকি।
আপনার এলাকা কি তালিকায় নেই? সরাসরি কল করে জেনে নিন।
ইংরেজি, গণিত ও বিজ্ঞান না বুঝে মুখস্থের বিষয় নয়! আমি কীভাবে কঠিন ইংরেজি, গণিত ও বিজ্ঞানের টপিকগুলোকে গল্পের মাধ্যমে পানির মতো সহজ করে দিই—তা নিজের চোখে দেখতে আপনার সন্তানের ক্লাসের স্পেশাল গণিত শিটটি স্যাম্পল হিসেবে সংগ্রহ করুন সম্পূর্ণ ফ্রিতে।
(ফর্ম পূরণের সাথে সাথেই ডাউনলোড লিংক পেয়ে যাবেন)
ক্লাস সম্পূর্ণ ১-জন শিক্ষার্থীকে কেন্দ্র করে (1-to-1) নেওয়া হয়।
প্রতিটি সেশন যেভাবে সাজানো:
স্টেপ-বাই-স্টেপ সমাধান এবং প্রয়োজনে ডিজিটাল ভিজ্যুয়াল ব্যবহার করা হয় যাতে শিক্ষার্থী খুব সহজে বুঝতে পারে।
ফি নির্দিষ্ট নয়, এটি নির্ভর করে:
কুইজ বা টেস্ট সম্পন্ন হলে রিপোর্ট অনুযায়ী সঠিক প্ল্যান ও ফি জানানো হয়। এতে অভিভাবক প্রয়োজনবিহীন অতিরিক্ত খরচ করেন না।
আমি ফলাফলে উন্নতির গ্যারান্টি দিই, শুধু নম্বরের নয়। কারণ নম্বর প্রশ্নের মানের উপর নির্ভর করে, কিন্তু আমি নিশ্চিত করি:
শিক্ষার্থী ৩–৬ সপ্তাহের মধ্যেই নিজের উন্নতি টের পায়।
এভাবে শিক্ষার্থী শেখে নিয়মিত, আর অভিভাবক থাকেন পুরোপুরি আপডেটেড।